স্টাফ রিপোর্টার: ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক, সামাজিক সংগঠন জনলোকের সাধারণ সম্পাদক, যুব মৈত্রীর সহ-সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল যুগবার্তা ডটকম-এ এ্যাসিটেন্ট এডিটর মুক্তার হোসেন নাহিদের মা মঞ্জুয়ারা বেওয়া আর নেই। তিনি শুক্রবার (২০ জুন ) ভোর সাড়ে ৪টায় ঢাকার বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই সন্তান ও দুই কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে চিরবিদায় নিলেন।
মরহুমার জানাজার নামাজ আজ বেলা ২ টায় নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিংড়া উপজেলা প্নেসক্লাব ও সিংড়া মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় জনতা।
মুক্তার হোসেন নাহিদের মাতার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন জনলোকের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক তাপস দাস, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মৃত্যু সংবাদ শুনে কাকরাইলের বাসায় ছুটে আসেন জনলোক সভাপতি রফিকুল ইসলাম সুজন, যুবনেতা মানোয়ার হোসেন, মনোজ বাড়ৈ, সুব্রত সানা, মুক্তার হোসেন নাহিদের কর্মক্ষেত্রের সহকর্মীবৃন্দ।
উল্লেখ্য, মুক্তার হোসেন নাহিদের মাতা দীর্ঘদিন ধরে দূরারোগ্যব্যধি ক্যান্সারে ভুগছিলেন।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments