রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে ইউপি নির্বাচন। কাঙ্খিত এ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের বানারীপাড়া উপজেলার ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া।
সম্ভাব্য ইউপি চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থীদের আগাম প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে প্রার্থীদের পোষ্টার, বিলবোর্ড, ব্যানার ও
ফেষ্টুনে গোটা এলাকা ছেয়ে গেছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার উদয়কাঠী ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সাইফুল ইসলাম রকি দুই শতাধিক মোটরসাইকেল ও ইজিবাইকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে নিজ নির্বাচনী এলাকায় বিশাল শোডাউন করে ব্যাপক সাড়া ফেলেছেন। স্থানীয় শেরে বাংলা বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে গোটা ইউনিয়ন প্রদক্ষিণ করা হয়। এসময় সাইফুল ইসলাম রকির পক্ষ থেকে এলাকাবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেওয়া হয়। এ শোডাউনে অন্যান্যের মধ্যে বানারীপাড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন, উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক অমৃত লাল রায় সহ উদয়কাঠী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ - সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম রকির এ শোডাউন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি সর্বস্তরের মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে সাইফুল ইসলাম রকি বলেন,দল ও জনগণের অকুন্ঠ সমর্থনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ঐতিহ্যবাহী উদয়কাঠী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত আধুনিক ও মডেল এক তিলোত্তমা ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টা ৫০ মিনিট থেক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়ামের সন্ধান দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। দ্রুত সিয়াম ...
সাতক্ষীরা প্রতিনিধি।। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক ...
সব মন্তব্য
No Comments