রংপুর অফিস: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে উদ্ধার করা নগদ অর্থ গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হলে তার হ্যান্ডব্যাগে বিপুল পরিমাণ নগদ অর্থ থাকার অভিযোগে তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ টাকা রয়েছে। পরে জব্দকৃত অর্থ গণনা করে মোট ৭৪ লাখ টাকা পাওয়া যায়।
আটক বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও সদরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় সালন্দর কলেজের শিক্ষক বলে জানিয়েছেন। পাশাপাশি গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার দাবি করে তিনি বলেন, উদ্ধার হওয়া অর্থ তার ব্যবসায়িক লেনদেনের অংশ।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। পরবর্তীতে যাত্রীর কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়। অর্থের উৎস ও বহনের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে উত্থাপিত নোটিশের ওপর আলোচন ...
রাহাদ সসুমন,বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।স্থানীয় নির্বাচনে কোনধরন ...
সব মন্তব্য
No Comments