স্টাফ রিপোর্টার: বিশ্ব শিক্ষক দিবসে পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ)।
শনিবার (৫ ই অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর দি কনভেনশন হলে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এ দাবি করেন বিএমজিটিএ নেতৃবৃন্দ।
সংগঠনের সদস্য সচিব ফিরোজ আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও আহবায়ক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয় ।
আলোচনা সভায় সকলের উপস্থিতিতে কন্ঠ ভোটের মাধ্যমে মোঃ হারুন অর রশিদকে সভাপতি, ফিরোজ আলমকে মহাসচিব ও এলিন তালুকদারকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বিএমজিটিএ এর কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম,কে,এম শামীম, মেহেদী হাসান সরকার, সহ-সভাপতি,আব্দুস সাকুর,সরুজ্জামান, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান,আরমান শাহজাদা, গোলাম মোস্তফা,রিপন খন্দকার, আলাউদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
সব মন্তব্য
No Comments