ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচনে ( ১২ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত ভোট গ্রহণ শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সভাপতিমণ্ডলীর এক তাৎক্ষণিক সভায় নির্বাচন সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলা হয়েছে যে, বিভিন্ন অজুুহাতে নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত করার মাধ্যমে অনির্বাচিত সরকার বহাল রাখার জন্য উগ্র সাম্প্রদায়িক ও চরম ডানপন্থী মহলের আস্ফালন ও ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আজ অবশেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটা জুলাই গণ-অভ্যুত্থানের গণ-আকাক্সক্ষা বাস্তবায়ন ও দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য একটি তাৎপর্যপূর্ণ সাফল্য।
সভায় আরও বলা হয়, নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু বিচ্ছিন্ন তৎপরতা ও সহিংস ঘটনা সত্ত্বেও, সাধারণভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এটিও একটি সাফল্য। তবে ভোট গণনায় জনগণের রায়ের যথার্থ প্রতিফলন হয়, নাকি মেটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে অন্যকোনো ‘নীল নকশা’ কার্যকর করার চেষ্টা করা হয়, তা দেখে নির্বাচন সম্পর্কে সামগ্রিক মূল্যায়ন করতে হবে। সিপিবি শীঘ্রই সেই সামগ্রিক মূল্যয়ন দেশবাসীর সামনে হাজির করবে।
সভায় আরও বলা হয়, স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি, কালো টাকা, পেশিশক্তির বিপরীতে জনগণকে সঙ্গে নিয়ে সিপিবি তার সংগ্রাম অব্যাহত রাখবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments