আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালি নদীর বুরুঙ্গা এলাকায় নদীরপাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্প্রতিবার (১৬ জানুয়ারি) বিকালে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় নদীর পাড় ভেংগে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে ৭ জনকে কারাদণ্ড দেয়া হয়। এরমধ্যে ৫ জনকে ৬ মাস করে ও ২ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে, নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মবিনুর আলম(৩৬) রাজনগর, নন্নী গ্রামের ইয়াজুল হকের ছেলে মো: বিল্লাল হোসেন (৪২), চাঁদগাঁও গ্রামের সুরুজ্জামানের ছেলে, নজরুল ইসলাম(৩৮) ,নন্নী গ্রামের আব্দুল মজিদের ছেলে হাসমত আলী (৪৫) , শেরপুর সদর উপজেলার কালিরবাজার এলাকার ময়না চন্দ্র দাসের ছেলে সুরেশ চন্দ্র দাস (৪০), চাঁদগাও গ্রামের ইউসুব আলীর শাজাহান(৩৫) ,আন্ধারুপাড়া গ্রামের পনেলের ছেলে অনিল(৩২)। এ অভিযোগে ১২ টি বালু উত্তোলনযন্ত্র ড্রেজার মেশিন অপসারণ, ৯ টি টাওয়ারসহ অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ ও ধ্বংস করা হয়। এ অভিযানে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো, রফিকুল ইসলাম, সমশ্চুড়া বিট কর্মকর্তা মো, কাউছার হোসেনসহ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, বনবিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ইউপি মেম্বার, গ্রাম পুলিশ, এসিল্যান্ড ও ইউ এনও অফিসের স্টাফবৃন্দ অংশগ্রহণ করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের নদীভিত্তিক পর্যটনের লক্ষ্যে প্রথমবারের মতো কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে অনুষ্ঠানের ...
মো. মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ছয়লেন মহাসড়কের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসটার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হ ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
সব মন্তব্য
No Comments