স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশীদের কাছে ধর্না দেয়। কিন্তু ক্ষমতায় নেওয়ার মালিক এই দেশের জনগণ, যারা লাঙ্গলে ভোট বিপ্লব ঘটানোর জন্য অপেক্ষায় রয়েছে। তাই বিদেশীদের হাতে হয়, বরাবরের মতো এবারও ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড জাতীয় পার্টির হাতে। আমাদের পার্টির চেয়ারম্যান সময়ের সাহসী সন্তান জি.এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। আর জনগণের ভোটে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।
শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকার কদমতলী থানার জুরাইন বিড়ি ফ্যাক্টরী সড়কে ৫২ ও ৫৩ নং ওয়ার্ড জাতীয় পার্টি অয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫৩ নং জাপার সভাপতি এস.এম মনিরুজ্জামের সভাপতিত্বে অনুষ্টিত কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, কদমতলী থানার জাতীয় পার্টির সহ-সভাপতি জুয়েল ওসমান, যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টু, ৫২ নং ওয়ার্ড জাপার সভাপতি হাসান আলী, ৫৩ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক শাহ আলম, কদমতলী থানা যুব সংহতির সভাপতি সজিব আহমেদ, কদমতলী থানা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন যুবরাজ, কদমতলী থানা মহিলা পার্টি সমস্য সচিব শাম্মি আক্তার ও যুগ্ন আহবায়ক পারুল আক্তার প্রমুখ।
সমাবেশে বাবলা বলেন, জাতীয় পার্টি অবশ্যই অবাধ-সুষ্ট-নিরপেক্ষ ও সহিংসতা মুক্ত জাতীয় নির্বাচন চায়। এই জন্য যেকোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সু-পরামর্শ আমাদের সহায়ক হতে পারে। তবে আমরা দেখছি, জাতীয় নির্বাচন নিয়ে দেশী বিদেশী নানা খেলাধুলা চলছে। বহু পরাশক্তিধর রাষ্ট্র নির্বাচন নিয়ে নানা প্রেসক্রিপসন দিচ্ছে। স্বাধীন সার্বভেীম দেশ হিসেবে আমাদের যদি কারো প্রেসক্রিপসনে চলতে হয়, তা হবে জাতির জন্য লজ্জাজনক।
তিনি বলেন, বলতে দ্বিধা নেই, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে দ্রব্যমুল্যের সীমাহীন উর্দ্ধগতির কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মানুষ অবশ্যই উন্নয়ন চায়, তবে তার আগে পেটে ভাত চায়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
সব মন্তব্য
No Comments