স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় রাজধানীর ডেমরায় কনকনে ঠান্ডা বাতাস ও কুয়াশায় কাবু হওয়া নিম্ন আয়ের মানুষসহ শীতার্তদের মাঝে শীত বস্ত্র উপহার দেওয়া হয়েছে। সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সহিদুল ইসলামের আয়োজনে সোমবার দুপুরে হাজীনগর হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
এ সময় ৫ শতাধিক শীতার্তদের মাঝে গায়ের চাদর উপহার দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। এ সময় সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি সরফুদ্দিন আহমেদ সেন্টু, মিরাজ হোসেন, প্রচার সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাগর, সারুলিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দুলাল খাঁন, মাতুয়াইল ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শান্তনূর খাঁন শান্ত, ডেমরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এম.এ আউয়াল, প্রচার সম্পাদক আব্দুলহক, ডিএসসিসির ইউনিট আ’লীগের সাধারণ সম্পাদক মো. সুমন খাঁনসহ স্থানীয় আ’লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি আবু আহমেদ মন্নাফী বলেন, আপদকালীন সময়ে সামর্থবানরা একে অপরের পাশে দাঁড়ানো একটি ইবাদত যা মহান আল্লাহর কাছে পছন্দনীয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গরীব দু:খী মানুষের বন্ধু। আর প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাবার সেই বন্ধুত্বের ধারাবাহিকতা বজায় রাখতে তাদের পাশে এখনো শক্তভাবে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন দেশের অবকাঠামোগত সার্বিক উন্নয়নসহ। তাই বাংলাদেশের জন্য শেখ হাসিনাকেই বারবার দরকার।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদানের প্রমাণ পেয়েছে সিআইডি। সম্প্রতি জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় নিহত কথিত পীর শামীম রেজা বা শামীম জাহাঙ্গীর (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকে ...
বরিশাল অফিস: জেলার উজিরপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থ ...
পিরোজপুর অফিস:: দেশের বেকার সমস্যা সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আহ্বান জানিয়ে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স ...
সব মন্তব্য
No Comments