স্টাফ রিপোর্টার: মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সারাদেশে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
সোমবার ( ৩১ সার্চ ) সকালে ঈদের নামাজ আদায়ের মধ্যে দিয়ে ইদের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঈদের জামাত শেষে কুশল বিনিময়, কোলাকুলি, স্বজনের কবর জিয়ারত, আত্বীয়-স্বজনদের বাড়ি ঘুরে দেখা স্ক্ষাত করে আনন্দময় সময় পার করেছে।
রোববার (৩০ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দওয়া হয়। এরপরই শুরু হয় ঈদের শুভেচ্ছা বিনিময়। রেডিও ও টেলিভিশনে বাজছে 'রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ'।
রমজান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত ও মাগফিরতের সুসংবাদ নিয়ে আসে। মুসলমানরা এক মাস সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা চালান। পার্থিব জীবনে মুসলমানদের জন্য এটা অনেক বড় আনন্দের বিষয়।
রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
প্রধান ঈদ জামাত ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল। আইনশৃংখলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তা আয়োজন পর্যবেক্ষণ করেছেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া রাজধানীসহ সারে দেশে ঈদগাহ ও পাড়া-মহল্লার মসজিদগুলোতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুরের তিনটি স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই চলাচল করছে মেট্রোরেল। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর-১০ স্টেশনে ট্রে ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।রোববার (১ নভেম্বর) সকা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে দেশের যুবসমাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির কার্যালয় থেকে প ...
সব মন্তব্য
No Comments