কুমিল্লা অফিস: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে। আজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে শহিদদের আত্মত্যাগের কথা মনে রাখা উচিত।
মাহফুজ আলম বলেন, শহিদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার কাজ করছে। শহিদ পরিবার যাতে স্বজন হারানোর বিচার পান, সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শহিদদের চেতনানির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল-সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা শহিদ ও আহতদের আত্মত্যাগের চেতনা ধারণ করার জন্য বাংলাদেশের জনগণ বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো ধরনের উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সরকার কাজ করছে। আর কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার হার্ডলাইনে যাবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার অংশীজনের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমে গুণগত সংস্কারের উদ্যোগ নেবে।
স্টাফ রিপোর্টা: রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নাগরিকদের সামনে তুলে ধরা এবং নগরের প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘ঢাকা হেরিটেজ রান’। ঢাকা দক্ষিণ সিটি ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
সব মন্তব্য
No Comments