যশোর অফিস: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) উদ্যোগে দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ দেশব্যাপী কর্মসূচি বিভিন্ন জেলা-উপজেলায় পালনের অংশ হিসাবে সোমবার ( ৩ জানুয়ারি ২০২৫ ) বিকেলে ঝিনাইদহে ডা. কে আহমেদ সড়ক থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড রবিউল আলম খোকনের সভাপতিত্বে পুরাতন ডিসি কোর্টের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, জেলা কমিটির সদস্য সৈয়দ আসাদুজ্জামান বাদশা, কেএম শরিফুল ইসলাম, সুজন বিপ্লব, হরিণাকুণ্ডু শাখার নেতা নজরুল ইসলাম, শৈলকূপা শাখা নেতা বায়েজিদ চাষা ও ঝিনাইদহ সদর শাখার নেতা আরিফুল ইসলাম মিটুল প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত গণতন্ত্র অভিযাত্রা সমাবেশে নেতৃবৃন্দ বর্ধিত ভ্যাট প্রত্যাহার, চালসহ নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং চালু, জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা, চাঁদাবাজি-দখলদারিত্ব বন্ধ, জানমালের নিরাপত্তা, মন্দির-মাজারে আক্রমণ বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সভায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের পরীক্ষিত শক্তি সিপিবি পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প রাজনৈতিক উত্থান ও বামপন্থীদের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরে স্টোক করে ইউপি সদস্য বাবা সাত্তার সরদার (৫৮) মৃত্যুবরণ করেছেন।মর্মান্তিক এ খবরে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এস ...
পিরোজপুর অফিস: ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে পিরোজপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্র ...
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
সব মন্তব্য
No Comments