স্টাফ রিপোটার: আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবি, বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সর্তক অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টা থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেয়।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান,
রাজধানীতে বিএনপি ও তাদের সমমনা দলগুলো আন্দোলনের নামে যাতে কোনো সহিংস পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন,শরফুদ্দিন আহমেদ সেন্টু, যুগ্ম সাধারন সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির,প্রচার সম্পাদক সাইফুন্নবী চৌধুরী সাগর,দফতর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন।
আলোচনা সভাশ সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments