স্টাফ রিপোটার: চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে স্মরণকালের বৃহৎ মহাসমাবেশে পরিণত করা হবে, বলেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু। তিনি বলেন, সকল জুলুম-নির্যাতন, হামলা-মামলা মোকাবেলা করেই বিএনপি’র নেতাকর্মীরা সমাবেশে যোগ দিবে।
তিনি আজ ২৯ অক্টোবর শনিবার ঢাকা মহানগর দক্ষিণের সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও শাহজাহানপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্য রাখছিলেন। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি থানা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহকে নিয়ে এই যৌথ কর্মীসভা করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও শাহজাহানপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে অন্যান্য থানা শাখাতেও কর্মীসভা অনুষ্ঠিত হবে।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র জেষ্ঠ্য সদস্য জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুর রশীদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশারফ হোসেন খোকন, হারুনুর রশীদ হারুন, এস কে সিকান্দার কাদির, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ, ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব এর আহবায়ক খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব আল আমিন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা গোলাম হোসেন, জামিলুর রহমান নয়ন, ফজলে রুবাইয়াত পাপ্পু, খালিদ সাইফুল্লাহ রাজন সহ থানা এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments