স্টাফ রিপোর্টার: আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত গণইফতারের ১২ তম দিন। পার্টি'র ভাইস চেয়ারম্যান কর্নেল (অবঃ) দিদারুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাসান নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন কর্ণেল (অবঃ) হাসিনুর রহমান, কর্ণেল ফেরদৌস আহমেদ, ক্যপ্টেন বিল্লাল আহমেদ, মেজর অব আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হাসান নাসির বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে তা ছাত্র-জনতার আন্দোলনের ফসল। যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন তারা একটি বৈষম্য বিহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এখন নির্বাচনের কথা বলা হচ্ছে, কেউ কেউ আওয়ামীলীগের পুনর্বাসনের স্বপ্ন দেখছেন। নির্বাচনের আগে সংস্কার চাই, তার আগে বিচার চাই, তারপর নির্বাচন দিন।
তিনি বলেন, গত ৫ই আগস্ট বাংলাদেশ ২য়বার স্বাধীন হয়েছে , যার নেতৃত্ব দিয়েছে এদেশের ছাত্র জনতা । এই আন্দোলনের ফসল আমরা এখনো ঘরে তুলতে পারি নাই। ফ্যাসিবাদের সকল দোসরদের বিচারের আওতায় আনতে হবে। রাজনীতি গণমূখী করতে হবে, নেতামূখী রাজনীতি বিলোপের এইটাই উপযুক্ত সময়। আমূল সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না। তিনি উপস্থিত জনতাকে মার্কা দেখে নয়, ভালো ও যোগ্য মানুষ দেখে ভোট দেওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কর্ণেল (অব:) হাসিনুর রহমান বীরপ্রতীক তার বক্তব্যে বলেন, আমাদের একমাত্র শত্রু ভারত ও আওয়ামী লীগ। শত্রুদেরকে কোনভাবে গর্ত হতে বের হতে দেওয়া যাবে না, মাথা বের করলেই তা আবার গর্তে ঢুকিয়ে দিতে হবে। আমরা ভারতের পণ্য ব্যবহার করবো না, প্রয়োজনে একটু কম ব্যবহার করবো, তবুও ভারতের নিকট মাথা নোয়াবো না। আমাদের ৭১ র স্বাধীনতা ভারত ছিনিয়ে নিয়েছিলো, ২৪ এর স্বাধীনতা কোনভাবেই আমরা বেহাত হতে দিবো না।
সভাপতির বক্তব্যে কর্ণেল দিদার বলেন, আমরা আন্দোলন করে হাসিনাকে হটিয়েছি। ছাত্র জনতার গনঅভ্যুত্থানে হাসিনাকে হটানোর আন্দোলনে আজকের প্রধান অতিথিসহ এখানে উপস্থিত অতিথিরা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। আমরা বাংলাদেশের ২য় স্বাধীনতাকে কাজে লাগাতে চাই। মেহনতী মানুষের কষ্ট একটু লাঘব করার জন্যই গণইফতারের এই কার্যক্রম এবি পার্টি নিয়েছে।
আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবি পার্টির নেতৃত্বেই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক আবু হেলাল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ , স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসেন তানভীর, সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী,মশিউর রহমান মিলু, সহঃ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, পল্টন থানার আহবায়ক মুন্সি আব্দুল কাদের, যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয়, মহানগরী, যুবপার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments