মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহতের ঘটনায় ট্রাক চালক সিরাজুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার চালক মোঃ সিরাজুল ইসলাম (৪২) নাটোর জেলার লালপুর থানার নবীনগরের মৃত আয়েজ সরদারের ছেলে।সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের বাসিন্দা।
শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন,নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রফিকুল আলম।
তিনি জানান, (১০ জানুয়ারি) বিকেল ৪ টায় কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে রাকিব,শাহীন ও সোহাগ নামের তিন বন্ধু মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হয়। ওই সময় চালক রড ভর্তি ট্রাক ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে কর্ণহার থানা পুলিশ ।
এ ঘটনায় গত (১১ জানুয়ারি) নিহত রাকিবের বড় ভাই কর্ণহার থানায় ট্রাক চালক সিরাজুল ইসলামকে পলাতক আসামি করে সড়ক পরিবহন আইনে কর্ণহার থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকা থেকে ট্রাক চালক সিরাজুল ইসলামকে গ্রেফতার করে কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মোঃ নাদিম উদ্দীন ও সঙ্গীয় ফোর্স।
রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান মুখপাত্র।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments