ডেস্ক রিপোর্ট: আগামী শনিবার ৯ আগস্ট জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির সিনিয়র কো: চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৫ হাজারের অধিক কাউন্সিলর ও ডেলিগেটস উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সম্মেলন উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
সব মন্তব্য
No Comments