মো.পাভেল ইসলাম রাজশাহী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ৮ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর প্রধান কার্যালয় চত্ত্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান,রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব প্রধান কার্যালয়ের সকল বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও সিবিএ নেতৃবৃন্দসহ প্রশিক্ষণ ইনস্টিটিউট,স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী,বিভাগীয় কার্যালয়,রাজশাহী,বিভাগীয় নিরীক্ষা কার্যালয়,রাজশাহী,এসইসিপি,রাজশাহী,জানাল কার্যালয়, রাজশাহী ও জানাল নিরীক্ষা কার্যালয়,রাজশাহী এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে বঙ্গবন্ধু অঙ্গনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং স্বাধীনতা সংগ্রাম জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments