মোংলা থেকে মো. নূর আলমঃ দৈনিক পূর্বাঞ্চলের মোংলা প্রতিনিধি, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাহসী সাংবাদিক এম এ মোতালেব (৬২) আর নেই ( ইন্নালিল্লাহি----রাজিউন )। সাংবাদিক এম এ মোতালেব ৭ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার বনশ্রী-তে মেয়ের বাসায় ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। সাংবাদিক মোতালেব এর মেজ কন্যা মলি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এম এ মোতালেব দৈনিক পূর্বাঞ্চল ছাড়াও দৈনিক কালের কন্ঠ পত্রিকার মোংলা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি দৈনিক প্রথম আলো পত্রিকার মোংলার সাবেক প্রতিনিধি ছিলেন। সাংবাদিক এম এ মোতালেব’র মৃত্যুতে মোংলায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বেগম ফেরদৌসি আলী, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক মোহাম্মদ আলী সানি, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুনন্নাহার হাই, দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক সেখ হেমায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল ও সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক এইচ এম দুলাল ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নূর আলম শেখ, সাবেক পৌর চেয়ারম্যান সেখ আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সিনিয়র সাংবাদিক আবু হোসাইন সুমন, মোঃ মনিরুল ইসলাম দুলু, মোঃ নিজাম উদ্দিন, হাসান মাহমুদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ আবুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ি আবুল কালাম খান, মোঃ ইউসুফ প্রমূখ। পারিবারিক সূত্রে জানা গেছে মরহুম সাংবাদিক এম এ মোতালেবকে ৮ জানুয়ারি সোমবার মোংলা পৌর কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে সাংবাদিক এম এ মোতালেব এক ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments