স্টাফ রিপোর্টার: শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা ভাসানী। সিরাজগঞ্জে জন্ম হলেও জীবনের বড় একটি অংশ তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। কৈশোর ও যৌবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দীর্ঘদিন তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই জননেতা সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন সোচ্চার। তিনি মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিত।
কৃষক, শ্রমিক, জেলে, মজুর, কামার, কুমার, তাঁতিসহ খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই করেছেন তিনি। এ কারণেই তিনি মজলুম জননেতা হিসেবে পরিচিতি লাভ করেন। প্রজন্ম থেকে প্রজন্মে সাধারণ মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন এই জননেতা। তাঁর উদ্যোগে ১৯৫৭ সালে কাগমারীতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। স্বাধীনতার পর তাঁর সর্বশেষ কীর্তি ছিল ফারাক্কা লং মার্চ। মুক্তিযুদ্ধকালে প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষ, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর ভাসানীর পরিবারের সদস্য, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’রও আয়োজন করা হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের মোট ৮৯ জন নেতা রয়েছেন। জাতীয় কমিটির একাধিক সদস্য জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলে সেমিনার, আলোচনা সভা ও মাজার জিয়ারতসহ নানা আয়োজন করা হবে।
ঢাকায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর উদ্যোগে বিকেল ৪টা ৩০ মিনিটে সেগুনবাগিচার ভ্যানগার্ড মিলনায়তনে আলোচনা সভা। একই দিন বিকেল ৪টায় তোপখানা রোডের শহীদ আউয়াল-নাসিম মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর। বিকেল ৫টা ৩০ মিনিটে ‘কৃষকের মুক্তি ও বাংলাদেশের সার্বভৌমত্ব: ভাসানীর সাধনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে ডেইলি স্টার ইতিহাস আড্ডা। সিলেটে সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে মাওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেট।
এছাড়া ভাসানী জনশক্তি পার্টি দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। ১৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা এবং ১৭ নভেম্বর ভোর ৬টায় ঢাকা থেকে টাঙ্গাইলের সন্তোষে গিয়ে মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। দলটি ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালন ও ১৭ নভেম্বরকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ ও তার ছাত্র সংগঠনের উদ্যোগে ১৭ থেকে ১৯ নভেম্বর তিন দিনের কর্মসূচিও রয়েছে। এর মধ্যে ১৭ নভেম্বর আসরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, ১৮ নভেম্বর বেলা ১১টায় পুরানা পল্টনের জামান টাওয়ারে দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী এবং ১৯ নভেম্বর আসরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মাজার জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং তাঁর আদর্শ ও সংগ্রাম নিয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধ ...
স্টাফ রিপোর্টার: অবশেষে দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্ ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আকভান এ পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের না ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার থেকে শুরু হওয়া এ নিবন্ধন কা ...
সব মন্তব্য
No Comments