স্টাফ রিপোর্টার: পার্বত্য তিন জেলায় বাঙালী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, যে কোন মূল্যে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এজন্য পাহাড়ী, বাঙালী ও প্রশাসনকে সচেতন থাকতেও আহবান জানান তিনি। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টি ও জাতীয় হকার্স পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ প্রসঙ্গে আরো বলেন, সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না। আমরা সবাই বাংলাদেশী, আমরা ঐক্য ও সম্প্রীতিতে বিশ^াস করি। আমরা পার্বত্য এলাকার পর্যটন শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনাকে নস্যাৎ হতে দিতে পারি না। সকল পক্ষকে ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও জাতীয় হকার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ নিজাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মীর আব্দুস সবুর আসুদ, এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মোঃ জহিরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, প্রেসিডিয়াম সদস্য মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, মোঃ আরিফুর রহমান খান, চেয়ারম্যানের উপদেষ্টা মাইনুর রাব্বী চৌধুরী রুম্মন, সম্পাদকমন্ডলীর সদস্য হুমায়ুন আহমেদ খান, এমএ রাজ্জাক খান, মিজানুর রহমান মিরু, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম সম্পাদক এমএ সোবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য সামছুল হুদা মিয়া, একেএম নুরুজ্জামান জামান, রেজাউল করিম, আনোয়ার হোসেন শান্ত, জহিরুল ইসলাম মিন্টু, এমএ কুদ্দুস মানিক, জাতীয় হকার্স জাতীয় ছাত্র সমাজ এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, নাজমুল রেজা।
জাতীয় মৎস্যজীবী পার্টির মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. কামাল উদ্দিন, বোরহান উদ্দিন মাস্টার, হাফিজুর রহমান চৌধুরী, শফিকুল আলম মুকুল, পারভেজ সাজ্জাদ চৌধুরী, আবু জাফর রিপন, শ্রী রতন সরকার, মোঃ আলমগীর হোসেন, ওমর ফারুক, এ্যাড. আমরিন রহমান, কামাল হোসেন। জাতীয় হকার্স পার্টির মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ফরিদ হোসেন, মোঃ রাজীব শরীফ, মোঃ ইসমাইল হোসেন আলো, সাজেদুল হক লিটন, আতিকুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হককে ঘিরে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আ ...
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন। ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের উত্থাপিত এ দাবিকে কেন্দ্র কর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিম। নির্বাচনী হলফন ...
সব মন্তব্য
No Comments