উজিরপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রকাশ : 30 Sep 2026
উজিরপুরে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পুকুরে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামের এক প্রতিবন্ধী শিশুর সলিল সমাধি হয়েছে।

বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ইয়াসির ওই গ্রামের বাবু হালাদারের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, ইয়াসিন শারীরিক প্রতিবন্ধী। বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাকে পাওয়া গেলে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । উজিরপুর মডেল থানার ওসি  রকিবুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ইয়াসিরকে হারিয়ে পরিবারে শোকের মাতম বইছে।

সম্পর্কিত খবর

;