স্টাফ রিপোটার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে ‘সরকারের পতন ঘটাতে হবে’। আজ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি ।
তিনি বলেন, ‘‘সারাদেশে মানুষের আজকে মনের কথা হচ্ছে-গণতন্ত্র পুনরুদ্ধার, এদেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, অর্থনীতিকে পুনরুদ্ধার। রাজনীতি-সমাজিক-অর্থনীতি-বিচার ব্যবস্থা সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে।”
‘‘এর থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হলে যারা গায়ের জোরে ১৪ বছর যাবত ক্ষমতায় আছে, ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে তাদেরকে বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় করতে হবে। সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। তা না হলে আমরা যে সংকটে আছি তা থেকে মুক্ত হতে পারবো না।”
খন্দকার মোশাররফ বলেন, ‘‘সারাদেশের জনগণের বার্তাকে আমরা একত্রিত করে ১০ দফা দাবি উত্থাপন করেছি। এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ইত্যাদি। এই ১০ দফার একটাই উদ্দেশ্য এই সরকারের হাত থেকে দেশের মানুষকে উদ্ধার করা।”
‘‘অনেক প্রশ্ন করবেন এর পরে (সরকার বিদায় হলে) পরিবর্তন কী হবে? আপনারা দেখেছেন সেজন্য আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ২৭ দফা প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছি। আপনারা দেখেছেন যে, এবার আমরা এবং জনগণ শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন নয়, আরেকটি সরকার এসে আবার এভাবে স্বৈরাচারি শাসন চালাবে তার জন্য নয়, যাতে করে এদেশের সকল মানুষের মত ও তাদের চেতনাকে ধারণ করে একটি সরকার গঠন হবে যে সরকার দেশের মানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটাবে এবং দেশের সংকট ও ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোকে মেরামত করবে।”
প্রয়াত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের বর্ণাঢ্য জীবনকর্ম তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা হয়। গত বছরের এদিনে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান।
বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সাংবাদিক রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, এম এ আজিজ, আবদুল হাই শিকদার, কামাল উদ্দিন সবুজ, বাকের হোসাইন, সৈয়দ আবদাল আবদাল আহমেদ, হাসান হাফিজ, কাজী রওনক হোসেন, মোদাব্বের হোসেন, বখতিয়ার রানা, নুর উদ্দিন আহমেদ, বাসির জামাল, রাশেদুল হক, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক মঞ্জরুল ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ইকনোমিক রিপোর্টার্স ফোরামের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম প্রমুখ ।
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে বিদ্যমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জাতীয় বাজেট পাস হওয়ার পর এক তাৎক্ ...
সব মন্তব্য
No Comments