পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর তানোর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জেল নম্বর ১৫৮,মৌজা তালন্দ ও দাগ নম্বর ১৩৩৮ তালন্দ মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে।
এঘটনায় স্কীমের কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। ওই গভীর নলকুপ স্কীমে প্রায় দেড়শ' বিঘা জমি রয়েছে। এসব জমির সিংহভাগ অপারেটর শরিফুল ও তার আত্মীয় স্বজনদের। কিন্ত্ত যারা অবৈধভাবে নিয়ন্ত্রণ করছে স্কীমে তাদের তেমন কোনো জমি নাই। অবৈধ দখলদারদের প্রতিহত করা না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে কৃষকেরা শঙ্কিত।
জানা গেছে,চলতি মৌসুমে ওই গভীর নলকুপে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে তিন জন কৃষক আবেদন করেন। কিন্ত্ত যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে শরিফুল ইসলামকে অপারেটর নিয়োগ দেন বিএমডিএ কর্তৃপক্ষ।
অথচ তালন্দ মহল্লার নফেল ও জহিরুল কথিত কমিটি করে গভীর নলকুপ জবরদখল করেছে। এদিকে বৈধ অপারেটর শরিফুল ইসলামকে সরিয়ে দিয়ে অপারেটরের দায়িত্ব নিয়েছে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল উদ্দিন। ফলে বৈধভাবে অপারেটর নিয়োগ নিয়েও গভীর নলকুপে যেতে পারছেন না শরিফুল ইসলাম। এতে সেচ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়ায় ফসলহানির আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছে।
এনিয়ে স্কীমের কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এবিষয়ে তারা বিএমডিএর উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ছয়লেন মহাসড়কের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসটার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হ ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরে স্টোক করে ইউপি সদস্য বাবা সাত্তার সরদার (৫৮) মৃত্যুবরণ করেছেন।মর্মান্তিক এ খবরে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এস ...
সব মন্তব্য
No Comments