স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দলের সাংগঠনিক ধারাবাহিকতা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ আলোচনা শেষে স্থায়ী কমিটির সদস্যরা এ বিষয়ে একমত পোষণ করেন।
দলীয় সূত্র জানায়, চেয়ারপারসন পদে নেতৃত্বের শূন্যতা পূরণ এবং আগামী রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনকে আরও সুসংগঠিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের ভেতরে ঐক্য ও নেতৃত্বের স্থিতিশীলতা নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।
তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য যুগবার্তাকে জানান, নতুন নেতৃত্বের অধীনে দল আরও সংগঠিতভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাসহ পরবর্তী কর্মসূচি শিগগিরই দলের পক্ষ থেকে জানানো হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments