ভোলা প্রতিনিধি॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন বলেই দেশ আজ আলোকিত
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে। তিনি দ‚রদর্শী ও জনপ্রিয় নেতা। বাংলাদেশের মানুষ মনে করে, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবে, ততদিন দেশ আলোকিত থাকবে এবং এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা হিন্দুদের প‚জায় ও খ্রিস্টানদের বড় দিনে সবাই মিলে যাই। মুসলমানদের ঈদে সবাই একসাথে উৎসব করি। এটাই হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভোলার লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনার এ বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে একটি অসাম্প্রদায়িক দেশ হবে। মহান স্বাধীনতা যুদ্ধে সবার রক্ত দিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা সবাইকে নিয়ে চলবো এবং সবাইকে নিয়ে চলছি।
মন্ত্রী আরও বলেন, গত বছরের কুমিল্লার মতো ঘটনা যাতে আর কেউ না ঘটাতে পারে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। প্রত্যেক মন্ডপে সিসি টিভির স্থাপন করতে বলা হয়েছে। মন্ডপে ভলান্টিয়ার রাখার জন্য বলেছি। তারা ২৪ ঘন্টা পূজা-মন্ডপে উপস্থিত থাকবেন। মন্ডপগুলোতে আনসার, পুলিশসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে।
উপজেলা ক্রীড়া সংস্থা ও নূরুন্নবী চৌধুরী শাওন ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলøব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ন‚রুন্নবী চৌধুরী শাওন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বক্তৃতা করেন।
ফাইনাল খেলায় কালমা ইউনিয়ন ও ধৌলিগরনগর ইউনিয়ন অংশগ্রহণ করে। এতে ধৌলিগরনগর ইউনিয়ন জয় লাভ করে। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নতুন মুদ্রানীতিকে ‘সরকারের বাজেটের সঙ্গে সাংঘর্ষিক’ উল্লেখ করে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি বলেছে, সমন্বয়হীন এ অর্থনৈতিক নীতির খেসারত দিতে হবে সাধারণ জ ...
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
সব মন্তব্য
No Comments