মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তিনি বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে মহাপরিচালক সমাধি সৌধের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য নোট করে স্বাক্ষর করেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুস্তাফিজুর রহমান, সিলেট মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, পরিচালক ডা. মো. মনোয়ার হোসেন, বিএম এ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments