স্টাফ রিপোটার: বিএনপি চলমান রাজনৈতিক দলগুলো'র সাথে দ্বিতীয় পর্যায়ে সংলাপ আজ রবিবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টা প্রথমে ন্যাপ ভাসানী এবং পরে পিপলস লীগের সাথে গুলশান চেয়ারপার্সন অফিসে সংলাপ অনুষ্ঠিত হয়।
ন্যাপ ভাসানী সভাপতি এডভোকেট আজহারুল ইসলাম এর নেতৃত্বে সংলাপে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাসচিব এ্যাড. মো: আকমল হোসেন, প্রেসিডিয়াম সদস্য মো: নূরুল আমিন, উপদেষ্টা পরিষদের সদস্য মো: মহসিন তফাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আজিজুল হক, সভাপতি, ক্যান্টনমেন্ট থানা মো: ছাইফুল ইসলাম, সভাপতি বিপ্লবী ছাত্র ইউনিয়ন মো: লুৎফর রহমান, সভাপতি, যুব ন্যাপ মো: শাহীন আলম, সেক্রেটারি বিপ্লবী ছাত্র ইউনিয়ন মো: সাকীব, অর্গানাইজিং মহাসচিব যুব ন্যাপ, মো: আল আমিন।
অন্যদিকে পিপলস লীগ চেয়ারম্যান এডভোকেট গরীবে নেওয়াজ এর নেতৃত্বে মহাসচিব এ্যাড. সৈয়দ মাহবুব হোসেন, ভাইস-চেয়ারম্যান দুলাল হোসেন, রফিকুল ইসলাম যুগ্ম সচিব, দেলোয়ার হোসেন প্রচার সম্পাদক, শাহিন হোসেন সাংগঠনিক সম্পাদক, খন্দকার সুমন সদস্য কেন্দ্রীয় কমিটি, তামিম হোসেন উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি স্হায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে বিদ্যমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জাতীয় বাজেট পাস হওয়ার পর এক তাৎক্ ...
সব মন্তব্য
No Comments