স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, আগামী নির্বাচন এবং দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত করে আমাদের সংগঠন সাজাতে হবে। কারণ বিএনপি’র বিরুদ্ধে এখন থেকে এক শ্রেণীর রাজনৈতিক দল নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি বলেন, আমাদের প্রতিটি নেতাকর্মীকে আজ কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দলের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকান্ডে লিপ্ত কাউকে সে যতই শক্তিশালী হোক ক্ষমা করা হবে না। আমরা বিশ্বাস করি-ব্যক্তির চাইতে দল এবং দেশের স্বার্থ অনেক বড়।
আজ ৯ জানুয়ারী, বৃহস্পতিবার, নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সভায় সভাপতির বক্তব্যে রফিকুল আলম মজনু এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
তানভীর আহমেদ রবিন তার বক্তব্যে বলেন, আমাদের সকলের লক্ষ্য এক হওয়া উচিত। গত দেড় যুগে আওয়ামী লীগ ও তার দোসরদের লুটপাটে দেশ আজ ভয়াবহ অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে রাজনৈতিক ঐক্যমত নিয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে।
সভায় মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার, আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বি ...
সব মন্তব্য
No Comments