ডেস্ক রিপোর্ট: গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২২৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার (১৪ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ সহ মোট ১৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ২২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯ টি বাস, ২ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২২৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩ টি বাস, ৩৭ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৭৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ৬ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২ টি বাস, ৯ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ১৫০ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩ টি বাস, ১১ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ৪১১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮৯ টি বাস, ১৫ টি ট্রাক, ৪০ টি কাভার্ডভ্যান, ৮৩ টি সিএনজি ও ৩১৩ টি মোটরসাইকেলসহ মোট ৭৫৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬২৭ টি গাড়ি ডাম্পিং ও ৩২৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments