স্টাফ রিপোর্টার: ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে যমুনার সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন ঢাকাবাসী। একইসাথে উপদেষ্টা আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবিতেও শ্লাগান দিচ্ছেন তারা। একই দাবীতে সাত দিন ধরে টানা সাত দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন নগরবাসী। এর আগে ছয়দিন নগর ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসুচি পালন করে আসছেন ঢাকাবাসী।
যমুনার পাশাপাশি মৎস্য ভবন ও নগর ভবনের সামনেও চলছে অবস্থান ঢাকাবাসীর এই অবস্থান কর্মসুচি।
কার্যত, ঢাকাবসীর এই অবস্থান কর্মসুচির মাধ্যমে
হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অবরুদ্ধ। আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান চলতেই থাকবে।
অবস্থান কর্মসুচি থেকে কিছুক্ষণ পর পরই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতেও শ্লোগান দেওয়া হয়।
পুর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ১০ টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসুচি পালন করছেন তারা।
ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা এই কর্মসুচিতে অংশ নিয়েছে।
এদিকে, ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী সমিতি। নগর ভবনের সামনে কর্ম বিরতি পালন করছেন তারা।একই সাথে পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা পরিবহন কার্যক্রম, নাগরিক বিদ্যুৎ সরবরাহ বন্ধসহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ কর্মসুচি পালন করছেন তারা।
আল্টিমেটামের পর সকাল থেকেই ঢাকাবাসীর নতুন এই কর্মসূচির ফলে কার্যত ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ, কাকরাইল, হাইকোর্ট এলাকা, শাহবাগ এলাকা, যমুনাসহ ঢাকা অচল হয়ে পড়েছে।
গত ১৪ মে থেকে এই দাবীতে আন্দোলন করে যাচ্ছেন আন্দোলনকারীরা।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে, এর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শপথ আয়োজন করছেন না স্থানীয় সরকার মন্ত্রনালয় উলটো প্রতিবন্ধকতা তৈরী করছেন বলে অভিযোগ তুলেছে আন্দোলনকারীরা।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments