স্টাফ রিপোর্টার: আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের হুসিয়ারী দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নবীউল্লাহ নবী। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষের মৌলিক অধিকার হরণ করে একটি দলের শাসন টিকিয়ে রাখা সম্ভব নয়।
সোমবার (২ জুন) ডিএসসিসি ৬৬ নং ওয়ার্ডের ইস্টাণ হাউজিংয়ের সামনে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে ডেমরা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার নানা তালবাহানা ও সময়ক্ষেপণের মাধ্যমে জনগণকে প্রতারণা করছে। দুর্নীতি, অব্যবস্থাপনা ও জবাবদিহিহীনতার কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ এখন পরিবর্তন চায়। বিএনপি রাজপথ ছাড়বে না জনগণের অধিকার আদায়ে আমরা প্রস্তুত। জনগণের ইচ্ছার বিরুদ্ধে যারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন শুধু বিএনপির নয়, বরং দেশের প্রতিটি স্বাধীনতাপ্রেমী নাগরিকের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন, আজ সেই গণতন্ত্র চরম হুমকির মুখে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সংগ্রামে অংশ নিয়ে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো।
ডেমরা থানা বিএনপির নেতা মো. সেলিম রেজা’র সভাপতিত্বে এবং আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: হেলাল উদ্দিন, সদস্য সচিব আসাদুল্লা রোহান ও সিনিয়র যুগ্ন আহবায়ক জুম্মন হাসানসহ ডেমরা থানা-ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
চট্টগ্রাম অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে বিভাগীয় সমাবেশ করেছে এগারো দলীয় ঐক্য। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দ ...
স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল এবং শিল্পোন্নত দেশে রূপান্তর করা, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্য ...
স্টাফ রিপোর্টার: বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঘাটতি ও ঋণ নির্ভরতার বাজেট হিসেবে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম ম ...
ডেস্ক রিপোর্ট: ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি সেক্টরের ন্যায্যতা আদায়, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং ন্যাশনাল ডিপ্ল ...
সব মন্তব্য
No Comments