দেশে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু

প্রকাশ : 15 Jul 2024
দেশে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে । চলতি বছরের জানুয়ারি থেকে এ্ পর্যন্ত ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২২ জন ও নারী ২৮ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৬৬ জন ও নারী ৪৬  জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪ হাজার ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২ হাজার ৮৩৭ জন ও নারী ১ হাজার ৮৩৭ জন।


সম্পর্কিত খবর

;