স্টাফ রিপোটার: পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেন, “নড়াইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের ওপর প্রশাসনের উপস্থিতিতে নির্যাতন-লাঞ্ছনা, সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা এই সব ঘটনাই সরকারের সাম্প্রদায়িকতা তোষণ নীতি, বিচারহীনতার সংস্কৃতির ও অব্যাহত দুঃশাসনের ফল। এই দায় সরকার এড়াতে পারে না।”
আজ ৬ জুলাই, নড়াইলে শিক্ষক নির্যাতন, সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। তার অংশ হিসেবে ঢাকার পুরানা পল্টনে বিকাল ৪ টায় কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোট প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ, মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র কেন্দ্রীয় নেতা বিধান দাস প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ ঘটনার তদন্ত করে প্রকৃত দোষী ও নেপথ্যের হোতাদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অধ্যক্ষকে যথাযথ মর্যাদায় দ্রুত কলেজে ফিরিয়ে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বিচারহীনতার বিরুদ্ধে ও সরকারের সাম্প্রদায়িকতা তোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments