ডেস্ক রিপোর্ট: গণতান্ত্রিক প্রগতীশীল ছাত্রসংগঠনের ৯০ এবং ৯০ পরবর্তী সাবেক নেতৃবৃন্দ শুক্রবার ( ২৬ জুলাই ২০২৪ ) বিকাল ৩টায় ধানমন্ডিতে এ বৈঠক করেছেন। সভায় সভাপতিত্ব করে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকসু ভিপি এনামুল হক শামীম। সভা পরিচালনা করেন, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান চুন্নু। সভায় জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহিল কাইয়ুমকে পরবর্তী কার্যক্রমকে সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়। বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী খান পান্না, জাসদ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মোহসীন, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারি, সাবেক ছাত্রনেতা পঙ্কজ দেব নাথ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, জাসদ ছাত্রলীগ সভাপতি শরিফুল কবির স্বপনসহ ৩৮ জন সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাবেক ছাত্রনেবৃন্দ, কোটা আন্দোলনকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে উদ্ভুত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা সাম্প্রতিক ঘটনায় তরুন শিক্ষার্থী, সাধারণ পথচারী, সাংবাদিক, পুলিশ নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন। আন্দোলনে আহত চিকিৎসার ব্যয় ভার ও নিহতদের পরিবারের দায়িত্ব সরকারকে নেয়ার আহবান জানান। সভায় সাবেক নেতৃবৃন্দ, কোটা আন্দোলনের নাম বিএনপি-জামাত-জঙ্গীবাদী শক্তির সুপরিকল্পিত, সুসংগঠিত ধ্বংসাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের রায় ও নির্দেশনার আলোকে সরকার কর্তৃক দ্রুত পরিপত্র জারি করে সমস্যার সমাধান হয়ে যাওয়া আন্দোলনকারীদের ধৈর্য ধারন করার আহবান জানান এবং অর্জিত বিজয় ধরে রেখে ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান। তার বলেন, কোটা আন্দোলন হাইজ্যাক করে বিএনপি-জামাত-জঙ্গীরা যাত অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহবান জানান। সাবেক ছাত্রনেতৃবৃন্দ, বলেন, কোটা আন্দোলনকে পুজি করে বিএনপি-জামাত-জঙ্গিদের সন্ত্রাস, অগ্নিসংযোগ নৈরাজ্য প্রতিহত করার জন্য ছাত্রসমাজের প্রতি আহবান জানান।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments