দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় এক ব্যক্তিকে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতার বাধায় তা ব্যর্থ হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত দিয়ে ওই ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এসময় স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বাধা দিলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ সদস্যরা।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানায়, দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নাসিরাপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে নদীপথে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে জামালপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের জানায়। তৎÿণাৎ স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা বাধা দিলে ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এ ঘটনার পর সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা
হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদার অবস্থানে রয়েছে।
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।সোমবার (২ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ীর ছেলে শিহাব উদ্দিন মালেক সাগর (৩৬) এর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তাকে হানি ট্র্যাপে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের নরউইচ শহরে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের আসন্ন নির্বাচন উপলক্ষে গুলজার-কুদ্দুছ-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নরউইচের স ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন পাচার হওয়া ১৮ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ভারতীয় পেট্রাপোল ইম ...
সব মন্তব্য
No Comments