স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, তিনি বলেন, আমরা খোলা চোখে দুটো বড় সমস্যা ও বিপদ দেখছি- ১.দুর্নীতি-লুটপাট-বৈষম্য-দ্রব্যমূল্যের উর্ধগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ ও ২.রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ করছে, মীমাংসিত বিষয় অমীমাংসিত করছে, জাতির পিতা মানছে না, সমগ্র রাষ্ট্রের অস্তিত্বের উপর আক্রমণ পরিচালনা করছে। তিনি বলেন, বিএনপি-জামাত চক্র ও তাদের রাজনৈতিক মিত্রদের এ চক্রান্ত অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবেলা করার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ করতে হবে।
জনাব হাসানুল হক ইনু এমপি আজ ৭ অক্টোবর শুক্রবার, সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
এ প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকির সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা স.ম. আব্দুল মালেকের সঞ্চালনায় এ প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপদেষ্টামণ্ডলির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, সহ-সভাপতি নুরুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সমন্বয়ক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির সদস্য বীরমুক্তিযোদ্ধা এড. মোঃ আব্দুর রফিক, সহ-সম্পাদক আসলাম খান বাবু, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য মুনিরুল হক মনির, শেখ মাসুদার রহমান মাসুদ, মোসলেম উদ্দিন আহমেদ, শারমিন সুলতানা, আশরাফুল হক ঝন্টু, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, ঢাকা জেলা জাসদের সভাপতি মফিজুর রহমান, টাঙ্গাইল জেলা জাসদের সাধারণ সম্পাদক মনজুর রহমান মজনু, গাজীপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক বাচ্চু মন্ডল প্রমূখ।
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে বিদ্যমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জাতীয় বাজেট পাস হওয়ার পর এক তাৎক্ ...
সব মন্তব্য
No Comments