ডেস্ক রিপোর্ট: আজ রবিবার সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। নির্ধারিত দিনের কার্যসূচিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের প্রশ্ন জিজ্ঞাসা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উত্তর প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সদস্যদের প্রশ্নের জবাব দেবেন।
এছাড়া বিধি–৭১ এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংসদ সদস্যদের মনোযোগ আকর্ষণের জন্য উত্থাপিত নোটিশগুলোর নিষ্পত্তিও করা হবে।
দিনের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যসূচি হিসেবে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে। এ প্রস্তাব উত্থাপন করবেন জাতীয় সংসদের চিফ হুইপ জনাব মোঃ নূরুল ইসলাম। প্রস্তাবে বলা হয়েছে, সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যরা রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন কর্তৃক গত ১২ মার্চ সংসদে প্রদত্ত ভাষণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন।
পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণের ওপর উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আজকের অধিবেশনে এসব বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার ...
ডেস্ক রিপোর্ট: জাপান সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর দুই দেশের যৌথ ঘোষণায় হঠাৎ করেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ‘বিগ-বি’ প্রস ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ...
স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সড়ক নিরাপত্তা আইন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্পষ্ট দায়িত্ব এবং আইন বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার ওপর গু ...
সব মন্তব্য
No Comments