স্টাফ রিপোটার : জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বাংলাদেশের সকল ক্ষমতা এক জনের হাতে। একজনের হাতে সকল ক্ষমতা থাকলে সে স্বৈরাচার হতে বাধ্য। ক্ষমতার ভারসাম্য জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা উচিৎ। তিনি বলেন, সংবিধানের ৭০ ধারার কারণে সংসদ সদস্যদের মুখ বন্ধ হয়ে আছে। আবার, যিনি ক্ষমতাসীন দলে প্রধান তিনিই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাহী বিভাগের প্রধান। আবার আইন সভার প্রধানও তিনি। সংবিধানের ৪৮ ধারার কারণে রাষ্ট্রপতি প্রায় সকল সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য। তাই সাংবিধানিক ভাবেই সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যাস্ত হয়েছে।
আজ দুপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ঢাকা শেরাটন হোটেল মিলনায়তনে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে “ক্ষমতা শক্তিশালী করণের উপর কৌশলগত এক পরিকল্পনা” কর্মশালায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি এ কথা বলেন।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপির পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দুর্ণীতি, দুঃশাসন, চাঁদাবাজী, টেন্ডারবাজী ও দলবাজীর কারণে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি’র ওপর অনাস্থা প্রকাশ করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে বিকল্প শক্তি দেখতে চায়। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়। তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মুজিবুল হক চুন্নু এমপি। কর্মশালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপস্থিত ছিলেন চীফ অফ পার্টি ডানা আই গোল্ড, ড. মোঃ আব্দুল আলিম, গোলাম মোস্তফা, লিপিকা বিশ্বাস, সাম্মি লায়লা ইসলাম। কর্মশালায় অংশগ্রহণ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার এমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ড.মেহে জেবুন্নেসা রহমান টুম্পা, হেনা খান পন্নী, নাজনীন সুলতানা, মাসরুর মওলা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, নিগার সুলতানা রানী, আহসান আদেলুর রহমান (আদেল) এমপি, ইকবাল হোসেন তাপস, এইচ এম শাহরিয়ার আসিফ,জসিম উদ্দিন ভূইয়া, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, রাহগীর আল মাহি সাদ এরশাদ, মোঃ বেলাল হোসেন, মোঃ হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য ফারহিন হাসান, ইলোরা চৌধুরী।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments