ডেস্ক রিপোর্ট: মাত্র ৫০ থেকে ৬০ বছরের মধ্যেই এই রাষ্ট্রটি চলে যাবে সম্পূর্ণরূপে পানির নিচে। একথা এখানকার প্রধানমন্ত্রী নিজেও ২০১৮ সালে স্বীকার করে নিয়েছিলেন যে, মাত্র কয়েক বছরের মধ্যেই এই দেশটির কোনো অস্তিত্ব থাকবে না। দেশটির নাম হল তুভালু, ওশেনিয়ার ছোট একটি দ্বীপ রাষ্ট্র।
তুভালুর প্রাচীন লোকেদের বলা হতো পলিনেশিয়ানস। রাজধানী রয়েছে ফুনাফুটিতে, এখান থেকেই চলে রাষ্ট্রের সমস্ত সরকারি কাজ। তুভালু ১৯৭৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিল। এই দেশের আশেপাশে কোনো নদী নেই। খাবার পানি হিসাবে মানুষ ব্যবহার করে ঝরনা আর কূপের পানি। কিন্তু কূপের পানি আর বর্তমানে পানীয় হিসেবে ব্যবহার করা যাচ্ছে না।
এই ছোট দেশটি সমুদ্র থেকে মাত্র ৪ – ৫ মিটার উচ্চতায় অবস্থিত। তাকে একে বলা হয় নিচু জমি। নোনা জমির কারণে এখানে সে ভাবে চাষাবাদ হয় না। শুধুমাত্র নারকেল আর কলা চাষ হতে দেখা যায়। এখানকার মানুষরা মূলত মুরগি আর বিভিন্ন সামুদ্রিক ছোটো প্রাণী পালন করে থাকে। এখানে সবজির দাম বেশি, সস্তায় মাছ পাওয়া যায়।
জাতিসংঘের তরফ জানানো হয়েছে , বৈশ্বিক উষ্ণতার শিকার তুভালু। সমুদ্রের লবনাক্ত পানির স্তর দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে বসবাসকারী মানুষের শরীরে দেখা দিচ্ছে পানিশূন্যতা বা ব্রেন স্ট্রোকের মতো সমস্যা।
প্রতিবছর গড়ে তুভালুর ৩.৯ মিলিমিটার জমি ডুবে যাচ্ছে সমুদ্রে। বিগত ১০ থেকে ১৫ বছরের মধ্যে এখানকার স্থায়ী বাসিন্দারা সমুদ্রের ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করছে। খাবার পানির ভরসা হয়ে দাঁড়িয়েছে একমাত্র বৃষ্টির পানি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ থাকলেও এখানে খুব কম পর্যটক ঘুরতে আসে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী দ্রুত এখানকার সমস্ত জনগণদের সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়। এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট ডোনাল ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
সব মন্তব্য
No Comments