মোঃ মবহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁও-২ আসন (বালিয়াডাঙ্গী-হরিপুর ও রাণীশংকৈলের আংশিক) এর সাতবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম'কে কারাগারে পাঠিয়েছে আদালতের বিচারক।
আজ বৃহস্পতিবার(৩ অক্টোবর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রট এ আদেশ দেন। তার বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদাবাজি, জমিদখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মামলার প্রধান আসামী হিসেবে।
উল্লেখ্য, সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর আজ আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে সাবেক এই সাতবারের জাতীয় সংসদ সদস্য দবিরুল ইসলামকে কারাগারে প্রেরনের আদেশ দেন।
সাবেক এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার অভিযোগে দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার তিনি প্রধান আসামি।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, তিনি একজন অনির্বাচিত এমপি ছিলেন। যা জাতির জন্য লজ্জাজনক। সে একজন হত্যার হুমকি, চাঁদাবাজি, জমিদখলসহ বিভিন্ন অভিযোগের মামলার প্রধান আসামী । আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
উল্লেখ্য যে, গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তার বড় পুত্র ঠাকুরগাঁও-২ আসনের (৫ জানুয়ারি ২০২৪) নির্বাচিত এমপি মাজহারুল ইসলাম সুজন'কে হত্যা এবং ভুমিদখল ও চাঁদাবাজির অভিযোগে ভিন্ন দুটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
স্টাফ রিপোর্টার: বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
সব মন্তব্য
No Comments