মোট ১২ আসনে সমঝোতা
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলগুলোর সঙ্গে আসন সমঝোতা অব্যাহত রেখেছে বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসন ছেড়ে দেওয়ার একদিন পর এবার শরিকদের মধ্যে আরও ৮টি আসন বন্টন করেছে দলটি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
শরিক দলের ঘোষিত প্রার্থীদের মধ্যে-
এলডিপি থেকে বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ , নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দেয়া ববি হাজ্জাজ ঢাকা-১৩, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩, সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদাহ-২, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী ব্রাহ্মাণবাড়িয়া-৬, ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ যশোর-৫ এবং এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসনে বিএনপির জোট থেকে নির্বাচন করবেন ।
সংবাদ সম্মেলনে মির্জা ফকরুল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যেসব আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এরআগে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচনী সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে নিলফামারী-১, নারায়নগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ছেড়ে দেয়।
৩০০ আসনের জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে দুই দফায় ২৭২টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮ আসনের মধ্যে ১২টি শরিকদের ছেড়েছে। ফলে এখনও ১৬টি আসনের বিষয়ে সিদ্ধান্ত বাকি রয়েছে।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments