নাটোর প্রতিনিধি: নাটোর শহরের ফুটপাত অবৈধ দখল মুক্ত করার অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বুধবার সকাল ১০ টার দিকে শহরের কানাইখালী এলাকা থেকে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেনের নেতৃত্বে এই অবৈধ দখল মুক্ত অভিযান পরিচালনা করা হয়।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত অবৈধভাবে দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত দখলমুক্ত করেনা। এরই প্রেক্ষিতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে শহরের কোন ফুটপাতে অবৈধভাবে দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। তাদের এই অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, ফুটপাত এবং রাস্তা দখল করে দোকান বসানো এবং দোকানের মালামাল রাখার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে গত ২ ডিসেম্বর নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম সদর থানা পুলিশ এবং সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে ফুটপাত এবং রাস্তার দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন।
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার, আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বি ...
সব মন্তব্য
No Comments