স্টাফ রিপোর্টার: চলমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা জাতীয় পার্টি ও জেপির নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর ২৪১ তেজগাঁওয়ের অবস্থিত নাসরিন টাওয়ারের ১১ তলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও ফ্রন্টের প্রধান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বৈঠকের সূচনা বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জাতীয় গনতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, জহিরুল ইসলাম জহির, জাতীয় পার্টি জেপির মহাসচিব শহিদুল ইসলাম, জনতা পার্টি বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, মুসলিম লীগের সভাপতি এডভোকেট মহসিন রশিদ, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের ওয়াহেদ ফারুক, মুক্তিজোটের চেয়ারম্যান আবু লাসেয় মুন্না।
এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য - নাসরিন জাহান রত্না, মাসরুর মাওলা, নাজমা আক্তার, মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ আরিফুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুল আহসাদ শাহজাদা, মোহাম্মদ বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন মানিক, নুরুল ইসলাম ওমর, নাজনীন সুলতানা, শাহ জামাল রানা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক সমন্বয় এবং জোটগত রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক অধিকার রক্ষার বিষয়গুলোও আলোচনা হয়েছে।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments