আগামী সপ্তাহে মৌসুমী বায়ু বিধায় নিতে পারে।

প্রকাশ : 06 Oct 2024
আগামী সপ্তাহে মৌসুমী বায়ু বিধায় নিতে পারে।

ডেস্ক রিপোর্ট:  মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহ  ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিমদিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯২%

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৪০ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৫৩ মিনিটে। 

বর্ধিত ৫ (পাঁচ) দিনে মৌসুমী বায়ু সারাদেশ থেকে বিধায় নিতে পারে।


সম্পর্কিত খবর

;