বরিশাল ব্যুরো: পটুয়াখালীর মহিপুরে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক ইলিশ। দুই কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ নিয়ে হুলস্থুল পড়ে যায় মৎস্য আড়তে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মহিপুরের মনোয়ারা মৎস্য আড়তে মাছটি ৬ হাজার ৯০ টাকায় বিক্রি হয়। এতে কেজিপ্রতি দাম দাঁড়ায় প্রায় ২ হাজার ৯০০ টাকা।
জেলেরা জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার মাঝির এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি ধরা পড়ে। পরে মহিপুর আড়তে আনা হলে উৎসুক স্থানীয়দের ভিড় জমে যায় মাছটি একনজর দেখতে।
ক্রেতা ছগির আকন জানান, বুধবার ( ৩ সেপ্টেম্বর) সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটি আড়তে নিয়ে আসেন। তখন এক লাখ ১৬ হাজার টাকা মণ হিসেবে ৬ হাজার ৯০ টাকায় তিনি মাছটি ক্রয় করেন। তিনি বলেন, “দাম যা-ই হোক, এমন বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ। এমন বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। নিয়ম মেনে মাছ ধরা হলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে বড় ইলিশ ধরা পড়বে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments