ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭।
শাওমি বাংলাদেশ জানিয়েছে, সিরিজের শীর্ষ মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-তে ব্যবহার করা হয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, যার সঙ্গে রয়েছে ১০০ ওয়াট হাইপারচার্জ এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। ফোনটিতে রয়েছে ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন এবং আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিংসহ ধুলো ও পানি প্রতিরোধ ক্ষমতা।
অন্যদিকে রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে রয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপারচার্জ। রেডমি নোট ১৭ ৪জি মডেলে রয়েছে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট টার্বো চার্জিং। এই দুটি মডেলেই রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং ৩ মিটার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন।
নতুন এই সিরিজের সঙ্গে ক্রেতাদের জন্য বেশ কিছু অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। কার্ডলেস ইএমআই-এর মাধ্যমে কেনাকাটায় সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ৩৬টি ব্যাংকের কার্ডে সর্বোচ্চ ১২ মাসের ০% ইএমআই সুবিধা পাওয়া যাবে। নগদ ক্রয়ে থাকছে সর্বোচ্চ ২,০০০ টাকা মূল্যের বাটা গিফট ভাউচার, রেডমি হেডফোনস নিও, রেডমি বাডস ৮ লাইট, ট্রাভেল ব্যাগ ও থার্মাল ফ্লাস্ক সমন্বিত ব্যাগ বান্ডেল এবং বিশেষ ইন্টারনেট বান্ডেল। এছাড়া প্রতিটি ক্রেতা পাবেন নোট ক্লাব প্রিভিলেজ কার্ড, যার মাধ্যমে নির্বাচিত স্টোরে শাওমি টিভি ও ওয়াশার ড্রায়ারে ২০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি ফ্যানদের কাছে রেডমি নোট সিরিজের জনপ্রিয়তা ও আস্থা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভালোবাসার প্রতিদান দিতে আমরা নিয়ে এসেছি ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি নোট ১৭ সিরিজ এবং প্রথমবারের মতো যুক্ত করেছি ২ বছরের ওয়ারেন্টি সুবিধা।
বাজারে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি পাওয়া যাচ্ছে ক্লাউড ব্লাশ, গ্রিন ও ব্ল্যাক এই তিন রঙে। এর ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। রেডমি নোট ১৭ প্রো ৫জি পাওয়া যাচ্ছে স্কাই ব্লু, সাটিন অরেঞ্জ ও ব্ল্যাক রঙে, ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে, দাম ৫৪,৯৯৯ টাকা। রেডমি নোট ১৭ ৪জি পাওয়া যাচ্ছে সেলেস্টিয়াল পার্পল, স্কাই টিল ও ব্ল্যাক রঙে, ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ৩২,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট ৩৬,৯৯৯ টাকায়।
নতুন এই সিরিজটি এখন দেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments