পঞ্চগড় প্রতিনিধি: মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি এরি লক্ষ্যে মাদক ও অন্যান্য অপরাধ নিবারণকল্পে স্থানীয় জনসাধারণের করনীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট দ্বি মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে সদর থানা পুলিশ।
কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। সভাটি সঞ্চালনা করেন পঞ্চগড় সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মোল্লা।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাসুদ পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাহফুজার রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি নুরুল্লাহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, জাতির ক্রান্তিললগ্নে ছাত্রজনতা যখন এগিয়ে এসেছে, তখন জাতির পরিবর্তন হয়েছে। একইভাবে অপরাধ দমনে ছাত্রজনতাসহ সকল শ্রেণি পেশার মানুষ জাগ্রত হলে সমাজেরও পরিবর্তন আসবে। শুধু পুলিশের ওপর ভরসা করলে হবেনা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের দায়িত্ব আছে। প্রত্যেক মানুষের নিজস্ব দায়িত্ব আছে। সবাই যখন আপন আপন দায়িত্ব থেকে এগিয়ে আসবেন, তখনই সমাজ থেকে সকল ব্যাধি দূর হবে।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments