মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় এ ইউনিটের পরীক্ষার্থী তানভির আহমেদের ফলাফল বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রিক্ষার হলে প্রক্সি দেওয়ার কারণে তার ফলাফল বাতিল করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।
বুধবার (৩ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফলাফল বাতিলের তথ্যটি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষায় রাবির ফোকলোর বিভাগের সাবেক শিক্ষার্থী বায়েজিদ তানভীরের হয়ে গ্রুপ-২-এ প্রক্সি দিতে এসে ধরা পড়েন। তার রোল নম্বর ছিল ৩৯৫৩৪। তবে মঙ্গলবার রাতে প্রকাশিত ফলে দেখা যাচ্ছে ওই রোল নম্বরধারী গ্রুপ-২-এ প্রথম হয়েছে। তবে প্রক্সি দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত তানভীর ও বায়োজিদকে কারাদণ্ড প্রদান করেন
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments