আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গিলাগাছা তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন সাবেক সেনা সদস্য শফিকুল ইসলাম মিঠু,ও ঢাকা পোস্টের শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মো. নাইম তালুকদার
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাঁচটি ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কোনো মানুষের প্রাণহানি বা শারীরিক ক্ষতি হয়নি।
আগুন লাগার সংবাদ পেয়ে আজ সোমবার দুপুরে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের কামাল পারভেজ ও তার স্ত্রী শিরিন সুলতানা বাড়ি ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন। ছেলের বৌকে তালাক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপ ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনা ফরিদপুর উপজেলার রুলদহ গ্রামের আরশেদ আলী সরকারের পুত্র মোঃ মানিক সরকারের সন্ধানে রোববার ( ২৩ শে আগষ্ট ২০২৬) বিকাল ৫ ঘটিকায় ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ক ...
রাজশাহী অফিস : মেজর জেনারেল (অব.) মো. শরিফ উদ্দিনের নির্দেশনায় এবং সরনজাই ইউনিয়ন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান তুষারের নেতৃত্বে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গাছ বিক্রির বিষয়ে কথা বলাকে কেন্দ্র করে মোছাঃ মর্জিনা খাতুন (৩৫) নামে এক নারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার ভাই, ভাবি ও ভাতিজির ...
সব মন্তব্য
No Comments