গত ২৪ ঘণ্টায় দেশে হামে আরও ৮ জনের মৃত্যু

প্রকাশ : 24 Aug 2026
গত ২৪ ঘণ্টায় দেশে হামে আরও ৮ জনের মৃত্যু


স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিত হাম রোগী এবং ৫ জন সন্দেহজনক হাম রোগী। একই সময়ে নতুন করে ১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৩ আগস্ট সকাল ৮টা থেকে ২৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।


গত ২৪ ঘণ্টার তথ্যে দেখা যায়, নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ১৫০ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ হাজার ৪৮৭ জন।


মৃত্যুর তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ৩ জন এবং সন্দেহজনক হামে ৫ জন মারা গেছেন। ফলে ০৩-২০২৬ সাল থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৮৩৯ জন। আর সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৯ জন।


এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় সন্দেহজনক হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে হাম প্রতিরোধে সচেতন থাকার পাশাপাশি জ্বর, গায়ে র‍্যাশ ও চোখ লাল হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত খবর

;